সারাবিশ্বের সর্বপ্রকার আউল, বাউল, নাড়া, সাঁইজি ও কাঁইজিদের শাস্ত্রীয়, পারম্পরিক, মরমী ও আত্মতাত্ত্বিক গ্রন্থ গ্রন্থিকায় (বেদ, রামায়ণ, মহাভারত, পুরাণ, গীতা, ত্রিপিটক, তৌরাত, যাবুর, ইঞ্জিল, কুরান, হাদিস, লালন, জালাল ও বলন) বৈক্তিক-বৈশিষ্ট্যের ৯৯টি মূলকের আলোচনা করা হয়। (এ
৯৯টি মূলকই হচ্ছে আধ্যাত্মিবিদ্যা বা আধ্যাত্মিকভাষার বর্ণ বা অক্ষর। ভাষা
শিক্ষার জন্য যেমন বর্ণ বা অক্ষর শেখা আবশ্যক, আত্মতত্ত্ব বা
আধ্যাত্মিকবিদ্যা জানা ও বুঝার জন্য তেমন মূলক বা বৈক্তিক-বৈশিষ্ট্য জানা ও
বুঝা আবশ্যক।) আত্মতত্ত্ব, দেহতত্ত্ব বা আধ্যাত্মিক বিদ্যায় এর একেকটি মূলককে একেকটি ‘পরিবার’ বলা হয়। (একেকটি
পরিবারের অধীনে ন্যূনতম ২টি হতে ৩,০০০টি পর্যন্ত সদস্য রয়েছে। সদস্যগুলোকে
পরিবারের অধীনে অবলিগ (/) দিয়ে দেখানো হয়। যেমন- ৫২/১ ও ৫২/২ ইত্যাদি।) এ সূত্র ধরেই ‘প্রথমপ্রহর’ আধ্যাত্মিক বিদ্যার ৫২তম মূলক বা ৫২তম পরিবার। এ পরিবারের অধীনে মোট ৬টি সদস্য রয়েছে। এখানে কেবল ‘প্রথমপ্রহর’ এর আলোচনা করা হলো।
————————————————————————————————————————
৫২. প্রথমপ্রহর
First hours (ফাস্ট আওয়ারস)/ ‘ساعات الأولى’ (সায়াত আলয়াউয়াল)
এটি রূপক সাহিত্যের বৈক্তিকসদস্য সারণির মূলক-পরিবারের একটি অন্যতম ‘মূলকসদস্য’ এবং ‘প্রথমপ্রহর’ পরিবার প্রধান বিশেষ। এর রূপক পরিভাষা ‘ঊষা’ উপমান পরিভাষা ‘সকাল’, চারিত্রিক পরিভাষা ‘আদিত্য’ এবং ছদ্মনাম পরিভাষা ‘প্রতিপদ ও সোমবার’। এটি একটি ‘উপমান-প্রধান’ মূলক। এটি রূপকসাহিত্যে বহুল ব্যবহৃত একটি মূলক। রূপক সাহিত্যের বিভিন্ন স্থানে বিভিন্ন পরিভাষায় এটি ব্যবহৃত হয়ে থাকে। সে জন্য সহজে এটি পাঠক শ্রোতার দৃষ্টিগোচর হয় না।
প্রথমপ্রহর বি সকাল, প্রত্যুষ, ভোর, বিয়ান, first hours, ‘ساعات الأولى’ (সায়াত আলয়াউয়াল) (প্র) ১.পবিত্রতার প্রথম প্রহর ২.সাঁই আগমনের সময় (আবি) ঊষা, প্রতিপদ, Aurora, dawn, morning, (আ.ﻔﺠﺮ’ (ফাজারা), ‘আ.ﻆﻬﺮ’ (জোহর), ‘আ.ﻔﻟﻖ’ (ফালাক্ব), ‘আ.ﺼﺑﺢ’ (সুবহ) ‘আ.ﺑﺭﺍﺀﺓ’ (বারায়াত), ‘ফা.ﺸﺑﻰ ﺑﺭﺍﺀﺓ’ (শবেবরাত), ‘আ.ﺍﻮﻞ ﻮﻗﺖ’ (আওয়াল ওয়াক্ত) (দেপ্র) এটি রূপক সাহিত্যের বৈক্তিকসদস্য সারণির ‘প্রথমপ্রহর’ পরিবার প্রধান ও রূপকসাহিত্যের একটি পরিভাষা বিশেষ (সংজ্ঞা) ১.সব কিছুর প্রথম সময়কে প্রথমপ্রহর বলা হয় ২.রজস্বলাদের শুক্লপক্ষের প্রথম সাড়েতিন দিন সময়কে প্রথমপ্রহর বলা হয় (ছনা) প্রতিপদ (চাপ) আদিত্য (উপ) সকাল (রূ) ঊষা (দেত) প্রথমপ্রহর {বাং.প্রথম+ বাং.প্রহর}
প্রহর (রূপ)বি যাম, তিনঘণ্টা, দিনরাতের এক অষ্টমাংশ (আবি) সাড়েতিন দিন, ৮৪ ঘণ্টা সময়, ২৮দিনে ৮ প্রহর (প্র) ১.স্রাবণ্য ২.ঊষা ৩.নিশা ৪.ঊর্ধ্বা ৫.শংকা ৬.বিপদ ৭.নীরব ৮.নিরাপদ ও ৯.অর্যমা- দেহপঞ্জিকার এ নয়টি প্রহর বিশেষ।

প্রথমপ্রহরের সংজ্ঞা (Definition of First hours)
কোন কিছুর প্রারম্ভিক সময়কেই প্রথমপ্রহর বলে।
প্রথমপ্রহরের আধ্যাত্মিক সংজ্ঞা
(Theosophical definition of First hours)
রজস্বলাদের রজস্রাব বিদায়ের পর পবিত্রতার প্রথম সাড়েতিন সময়কে প্রথমপ্রহর বলে।
প্রথমপ্রহরের সংক্ষিপ্ত প্রতিবেদন (Short Reports of the ‘First hours’
মূলকঃ প্রথমপ্রহর।
রূপকঃ ঊষা।
উপমানঃ সকাল।
চারিত্রিকঃ আদিত্য।
ছদ্মনামঃ প্রতিপদ ও সোমবার।
প্রথমপ্রহরের আভিধানিক, রূপক, উপমান, চারিত্রিক ও ছদ্মনাম পরিভাষা তুলে ধরা হলো-
মূলক সদস্যঃ প্রথমপ্রহর।
রূপক পরিভাষাঃ ঊষা।
উপমান পরিভাষাঃ প্রত্যুষ, প্রভাত, প্রাতঃ, প্রাতঃকাল, প্রাহ্ন, বিয়ান, বিহান, বিহানবেলা, বেয়ান, বেয়ানবেলা, বেহান, বেহানবেলা, ভোর১ ও সকাল।
চারিত্রিক পরিভাষাঃ আদিত্য, আর্ক, বালশশী ও বালেন্দু।
ছদ্মনাম পরিভাষাঃ অক্ষয়তৃতীয়া, অরুণোদয়, উদয়কাল, দিনমুখ, পূর্বাহ্ন, প্রতিপদ, যমদ্বিতীয়া, সোমবার ও সোমপর্যায়।
বাংলা = ইংরেজি = আরবি
৫২. প্রথমপ্রহর (First hours/ ‘ساعات الأولى’ (সায়াত আলয়াউয়াল)
৫২/১. ঊষা (Aurora (অরোরা) ‘ﻔﺠﺮ’ (ফাজারা)
৫২/২. সকাল (Morning (মর্নিং) ‘صباح’ (সাবহা)
৫২/৩. আদিত্য (Helio (হিলিও) ‘شمسي’ (শামসি)
৫২/৪. প্রতিপদ (Retrograde (রিটরোগ্রেড) ‘تقهقري’ (তাক্বাহকুরি)
৫২/৫. সোমবার (Monday (মনডে) ‘ يوم الاثنين’ (ইয়াওমা আলইসনাইন)
প্রথমপ্রহরের ১টি গুরুত্বপূর্ণ উদ্ধৃতি
(A highly important quotations of First hours)
“এরপর থেকে সে দক্ষিণালয়ের ওপর প্রত্যেক দিন নিয়মিতভাবে দুইটা করে ভেড়ার বাচ্চা দক্ষিণা দিবে, তার প্রত্যেকটার বয়স হবে একবছর। একটা দক্ষিণা দিতে হবে সকালবেলায় ও অন্যটা সন্ধ্যাবেলায়। প্রথম ভেড়াটির সঙ্গে এককেজি আটশত গ্রাম মিহি ময়দা প্রায় একলিটার সেচা জলপায়ের তেলের সঙ্গে মিশিয়ে দক্ষিণা দিতে হবে” (তৌরাত, স্থানান্তর, ২৯/৩৮- ৪০)।
প্রথমপ্রহরের প্রকারভেদ (Classification of First hours)
প্রথমপ্রহর তিন প্রকার। যথা- ১.সৌর প্রথমপ্রহর ২.পৌরাণিক প্রথমপ্রহর ও ৩.কৌরানিক প্রথমপ্রহর।
১. সৌর প্রথমপ্রহর (Solar First hours)
ভারতবর্ষের সুবিজ্ঞ রূপকার ও মরমী মনীষীগণের মতে আগে রাত এবং পরে দিনের সূচনা হয়। তাই তাঁরা আগে রাত ও পরে দিন গণনা করে থাকেন। যেমন- তাঁরা সূর্য অদৃশ্য হওয়ার পর হতে আরম্ভ করে সূর্য দৃশ্য হওয়ার পূর্ব পর্যন্ত সময়কে রাত এবং সূর্য দৃশ্যমান হওয়ার পর হতে আরম্ভ করে সূর্য অদৃশ্য হওয়ার পূর্ব পর্যন্ত সময়কে দিন গণনা করে থাকেন। অন্যদিকে বৈষয়িক মনীষীরা আগে দিন ও পরে রাত গণনা করে থাকেন। তাই তারা সূর্য দৃশ্য হওয়ার পর হতে আগে দিন গণনা করেন এবং সূর্য অদৃশ্য হওয়ার পর হতে রাত গণনা করে থাকেন। এ সূত্র হতে তারা দুপরের পূর্বভাগকে দিনের প্রথমপ্রহর এবং পরবর্তী ভাগকে দ্বিতীয় প্রহর গণনা করে থাকেন। ঠিক তেমনি মধ্যরাতের পূর্বভাগকে রাতের প্রথমপ্রহর এবং পরবর্তী ভাগকে দ্বিতীয় প্রহর গণনা করে থাকেন।
২. পৌরাণিক প্রথমপ্রহর (Mythological First hours)
ভারতবর্ষের সুবিজ্ঞ রূপকার ও মরমী মনীষীগণের মতে আগে রাত এবং পরে দিনের সূচনা হয়। তাই তাঁরা আগে রাত ও পরে দিন গণনা করে থাকেন। যেমন- তাঁরা সূর্য অদৃশ্য হওয়ার পর হতে আরম্ভ করে সূর্য দৃশ্য হওয়ার পূর্ব পর্যন্ত সময়কে রাত এবং সূর্য দৃশ্যমান হওয়ার পর হতে আরম্ভ করে সূর্য অদৃশ্য হওয়ার পূর্ব পর্যন্ত সময়কে দিন গণনা করে থাকেন। আবার রূপক সাহিত্যে রজস্বলা রমণীদের রজকালকে রাত ও পবিত্রতাকে দিন ধরা হয়। এ জন্য দেখা যায় আগে রাত ও পরে দিনের উদয় হয়। তবে পরবর্তিকালের নীতিনির্ধারকরা বাংলা দিন গণনা আগে ও রাত গণনা পরে আরম্ভ করেন। তাই রূপকারগণ আবার বাংলা দিন গণনার সূত্রের সাথে সঙ্গতি রেখে উপমা নির্মাণ করার জন্য রজস্বলা রমণীদের পবিত্রতাকে গণনার প্রথমপ্রহররূপে প্রতিষ্ঠিত করেন। অর্থাৎ ভারতবর্ষীয় পৌরাণিক রূপক সাহিত্য অনুযায়ী রজস্বলাদের পবিত্রতার প্রথমপ্রহর ঊষাকেই প্রকৃত প্রথমপ্রহর ধরা হয়।
৩. কৌরানিক প্রথমপ্রহর (Triadic First hours)
আরববিশ্বের সুবিজ্ঞ রূপকার ও মরমী মনীষীগণের মতে আগে রাত এবং পরে দিনের সূচনা হয়। তাই তাঁরা আগে রাত ও পরে দিন গণনা করে থাকেন। যেমন- তাঁরা সূর্য অদৃশ্য হওয়ার পর হতে আরম্ভ করে সূর্য দৃশ্য হওয়ার পূর্ব পর্যন্ত সময়কে রাত এবং সূর্য দৃশ্যমান হওয়ার পর হতে আরম্ভ করে সূর্য অদৃশ্য হওয়ার পূর্ব পর্যন্ত সময়কে দিন গণনা করে থাকেন। রূপক সাহিত্যে রজস্বলা রমণীদের রজকালকে রাত ও পবিত্রতাকে দিন ধরা হয়। এ জন্য দেখা যায় আগে রাত ও পরে দিনের উদয় হয়। তাই রূপকারগণ আরবি দিন গণনার সূত্রের সাথে সঙ্গতি রেখে উপমা নির্মাণ করার জন্য রজস্বলা রমণীদের রজকালকে গণনার প্রথমপ্রহররূপে প্রতিষ্ঠিত করেন। অর্থাৎ আরববিশ্বের কুরানী রূপক সাহিত্য অনুযায়ী রজস্বলাদের রজকাল স্রাবণ্যকেই প্রথমপ্রহর ধরা হয়। তবে সাধনের জন্য পবিত্রতার প্রথমপ্রহরই যে প্রকৃত প্রথমপ্রহর এ ব্যাপারে সারাবিশ্বের আত্মতাত্ত্বিকগণ একমত।
পরিশেষে বলা যায় বিভিন্ন প্রথম প্রহরের মধ্যে মৌলিক কোন পার্থক্য নেই। কিন্তু ভারতবর্ষীয় সাধুমত এবং পারস্য অলিমতের মধ্যে দুই প্রকার প্রথমপ্রহর লক্ষ্য করা যায়। ভারতবর্ষীয় সাধু মতে প্রথমপ্রহর পবিত্রতার সূচনা হতে আরম্ভ হয় কিন্তু পারস্য অলিদের মতে প্রথমপ্রহর রজস্বলাদের রজস্রাব আরম্ভ হওয়ার সময় হতে আরম্ভ হয়। তাই পারস্য অলিগণের মতে আগে রাত আসে- যেহেতু রজস্রাবকে সাধুবিদ্যায় রাত ধরা হয়। এবং ভারতবর্ষীয় সাধু ও সন্ন্যাসীগণের মতে আগে দিন আসে- যেহেতু পবিত্রতার ২৭ দিনকে দিন ধরা হয়। উল্লেখ্য বাংলা দিন গণনা করা হয় সকাল ৬টা হতে আরম্ভ করে পরের দিন সকাল ৬টা পর্যন্ত। ইংরেজি দিন গণনা করা হয় রাত ১২টা হতে আরম্ভ করে পরের রাত ১২টা পর্যন্ত। আরবি দিন গণনা করা হয় সন্ধ্যা ৬টা হতে আরম্ভ করে পরের সন্ধ্যা ৬টা পর্যন্ত।
প্রথমপ্রহরের উপকার (Benefits of First hours)
১. প্রথমপ্রহরে মানবদেহ হতে সাঁইয়ের সন্ধান পাওয়া যায়।
২. প্রথমপ্রহরে মৈথুন ক্রিয়ার সন্তান জন্ম হওয়ার কোন সম্ভাবনা থাকে না।
প্রথমপ্রহরের পরিচয় (Identity of First hours)
এটি রূপকসাহিত্যের বৈক্তিকসদস্য সারণির ‘প্রথমপ্রহর’ পরিবারের ‘মূলকসদস্য’ বিশেষ। রজস্বলা রমণীদের পবিত্রতার সর্বপ্রথম সাড়েতিন দিবসকে রূপক সাহিত্যে প্রথমপ্রহর বলা হয়। সুমহান আত্মতাত্ত্বিক মনীষীগণের মতে রজস্বলাদের রজস্রাব আরম্ভ হওয়ার সময় হতেই স্রাবণ্য প্রহরের সূচনা হয়। বসিধ বা সরস্বতী একপ্রহর অবস্থান করেই বিদায় গ্রহণ করেন। অতঃপর পবিত্রতার শুভ সুচনা হয়। এ পবিত্রতা বা পূর্ণিমার সর্বপ্রথম পর্যায় বা প্রহরকেই আত্মদর্শনে প্রথমপ্রহররূপে গণনা করা হয়। ফলে প্রথমপ্রহর বলতে দৈহিকপ্রহর গণনার দ্বিতীয়প্রহর বুঝায়। অর্থাৎ আত্মতাত্ত্বিকদের গণনা মতে রজস্রাবের দ্বিতীয় প্রহরই পবিত্রতার প্রথম হয়। এ গণনা মতে রজস্বলাদের রজকালীন সাড়েতিন দিন সময়কে রাত বা অমাবস্যা বলে। পরবর্তী পবিত্রতার ২৭দিন সময়কে পূর্ণিমা বা দিন বলে। ফলে আলোচ্য প্রথমপ্রহরকে দিনের প্রথমপ্রহর বুঝায়। অর্থাৎ আত্মতাত্ত্বিকদের গণনায় রজস্রাবের সূচনা হতে দ্বিতীয় প্রহর বা দিনের প্রথম সাড়েতিন দিন বা এক প্রথর সময়কেই প্রথমপ্রহর বলে বুঝানো হয়। এককথায় রজস্বলা রমণীদের পবিত্রতা আরম্ভ হওয়ার প্রথম সাড়েতিন দিন সময়কেই রূপক সাহিত্যের প্রথমপ্রহর বুঝায়। এটি জর্জিয়ান বা মায়া ক্যালেন্ডারের কোন গণনা নয় বরং এটি স্বয়ং দেহপঞ্জিকার গণনা। এ গণনা অনুযায়ী সারাবিশ্বের সব রূপক সাহিত্য নির্মাণ করা হয়। বিশ্ববিখ্যাত রূপক সাহিত্যাদিই পরবর্তিকালে শাস্ত্রীয় গ্রন্থে পরিণত হয়। আলোচ্য মূলকের অন্যান্য ব্যাপক পরিভাষাদি নিচে আলোচনা করা হলো।
(সংক্ষিপ্ত সংকলন)
তথ্যসূত্রঃ
আত্মতত্ত্ব ভেদ (৬ষ্ঠ খণ্ড)
লেখকঃ বলন কাঁইজি

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন