রবিবার, ২৩ নভেম্বর, ২০১৪

কৃতজ্ঞতা প্রকাশ

প্রাক কথন
--------------
বিভিন্ন ব্লগে হন্যে হয়ে ঘুরে ঘুরে যে সমস্ত পোষ্টগুলো আমাকে বেশি আকৃষ্ট করেছে সেগুলোই আমি আমার এই সাইটে তুলে ধরার চেষ্টা করেছি যাতে তারা একটি স্থানে কেন্দ্রীভূত থাকে। উদ্দেশ্য একটি আর তাহলো - কুড়িয়ে পাওয়া ফুল দ্বারা মালা তৈরী করা। ফুলের গন্ধে মাতোয়ারা অলীগণ যাতে সঠিক ফুল হতে মধু সংগ্রহ করতে পারে সেজন্যই বাগান তৈরী করা। একটি বাগানে যেরুপ অনেক ফুলের সমাহার ঘটে তদ্রুপ এ বাগানেও ঘটবে আমার পছন্দের বেশ কিছু লেখকের তথা ব্লগারের পোষ্ট ব্লগ সমুহ। তাদের পোষ্ট সমুহ ফুল হয়ে ভক্ত হৃদয়কে উদ্ভাসিত করুক- এটাই প্রত্যাশা।
কৃতজ্ঞতা স্বরুপ তাদের প্রতি রইল আমার আন্তরিক মোবারকবাদ যাতে তাদের সৃজনশীল সাহিত্য দ্বারা যে তথ্য ভান্ডারকে সমৃদ্ধ করেছে তা যেন ফুলে ফলে সুশোভিত হয়ে আরো সমৃদ্ধ হয়। বলন কাই এক্ষেত্রে অন্যন্য ভুমিকা পালন করবেন। এছাড়া আরো অনেকেই আছেন। তাদের নাম প্রকাশ করলাম না। তাদের প্রতিও রইল আমার কৃতজ্ঞতা।

ইতি
স্বপন চিশতী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন